রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান।জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খন্দকার সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে পাংশা থানায় একটি বিশেষ পাওয়ার মামলা রয়েছে।মামলাটির আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত।গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস
সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

সিরাজগঞ্জের কাজীপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক Read more

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের
সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'তে ইসরায়েলের অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও Read more

ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের
ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের

৫৫তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও Read more

মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর
মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন