৫৫তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চূড়ান্ত স্মারক মহান বিজয় দিবস। এই দিনটি জাতীয় অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিনাশী প্রতীক হলেও ৫৫তম বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের আলোকসজ্জা বা দৃশ্যমান আনুষ্ঠানিক উদযাপনের চিহ্ন দেখা যায়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জাতির সর্বশ্রেষ্ঠ অর্জনের দিনটি এভাবে উপেক্ষিত হওয়া অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ধরনের অবহেলা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদদের আত্মত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের পরিপন্থী।ছাত্রদলের দাবি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কেবল ইতিহাস নয়, বরং এটি আমাদের জাতীয় আদর্শ ও প্রেরণার মূল ভিত্তি। এই আদর্শের প্রশ্নে কোনো উদাসীনতা বা নীরবতা গ্রহণযোগ্য নয়।বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ অবস্থানের বিরুদ্ধে সুস্পষ্টভাবে ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছাত্রদলের অবস্থান দ্ব্যর্থহীন; এখানে কোনো আপস নেই।প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার
সিপিএলে ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, হারে শুরু অ্যান্টিগার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২ মৌসুম পর ফিরে আশানুরূপভাবে রাঙাতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটের পর বল হাতেও বিবর্ণ দিন Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন Read more

ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) গাড়ি চাপায় ঈমাম উদ্দিন (০৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর Read more

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা
আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

গাজামুখী ঐতিহাসিক নৌবহরে (ফ্লোটিলা) অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের পাশে অন্তর্বর্তী সরকার সব সময় আছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন