মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।শনিবার (৪ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জলিল বেপারী উপজেলার কুমারভোগ বড় প্রজেক্ট এলাকার বাসিন্দা এবং পেশায় একজন জেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে কলহে জড়িয়ে পড়েন জলিল বেপারী। একপর্যায়ে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে সেটি আটকে গাছে উঠে দাঁড়িয়ে থাকেন। স্থানীয়রা তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।পরে শ্বশুরবাড়ির লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রথমে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হয়। পরে কৌশলে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে গাছে উঠে গলায় বাঁধা রশি খুলে ফেলা হয় এবং নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে তাকে পদ্মা সেতু উত্তর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে একটি সম্ভাব্য প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল
জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী কে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ Read more

আগেই সুন্দরবন মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস
আগেই সুন্দরবন মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল: ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেই অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি
কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তিনি মাদকবিরোধী যুদ্ধের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেন, Read more

ত্রিশালে চেচুয়া ও গলহর বিলে শাপলা ফুল দেখতে পর্যটকদের ভিড়
ত্রিশালে চেচুয়া ও গলহর বিলে শাপলা ফুল দেখতে পর্যটকদের ভিড়

ময়মনসিংহের ত্রিশালের রামপুর এলাকায় চেচুয়া ও গলহর বিলে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। চেচুয়া ও গলহর বিল দুটি এখন যেন Read more

প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন