বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আবারও প্রমাণ করলেন—মানুষের পাশে থাকা তাঁর রাজনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাঁর নির্দেশে চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর সাতকানিয়ায় অসহায় ও দুস্থদের জন্য চিকিৎসা সহায়তা এবং একটি অটোরিকশা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’। বুধবার (১৩ আগস্ট) বিকেলে কালিয়াইশ গ্রামের আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় আয়োজিত এই মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ। প্রসঙ্গত, মরহুম যুবদল নেতা মোহাম্মদ ইউসুফের পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়। তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত আজিজ নূরের চিকিৎসার দায়িত্বও নেয় সংগঠনটি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ: নিহত ৫, জরুরি অবস্থা জারি
রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ: নিহত ৫, জরুরি অবস্থা জারি

রাশিয়ার সারাতোভ শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকজনিত বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ Read more

যশোরে ভুয়া ডা. রবকে ১০ দিনের কারাদণ্ড
যশোরে ভুয়া ডা. রবকে ১০ দিনের কারাদণ্ড

এমবিবিএস ডিগ্রি না থাকলেও নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগীদের চিকিৎসা ও অপারেশন করে আসছিলেন এইচ এস এম আব্দুর রব। যশোর Read more

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লাদেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু Read more

সৌদি আরবের কড়া পদক্ষেপ, ইরানের সামরিক অ্যাটাশেসহ ৫ জনকে বহিষ্কার
সৌদি আরবের কড়া পদক্ষেপ, ইরানের সামরিক অ্যাটাশেসহ ৫ জনকে বহিষ্কার

সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি Read more

চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র, পাত্রী কে?
চুপিসারে বাগদান সারলেন শচীনপুত্র, পাত্রী কে?

জীবনের নতুন ইনিংসে পা রাখলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বুধবার (১৩ আগস্ট) ঘরোয়া আয়োজনে মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি Read more

তুরস্কের বালিকেসির প্রদেশে ভূমিকম্পে হতাহত ৩০
তুরস্কের বালিকেসির প্রদেশে ভূমিকম্পে হতাহত ৩০

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত ও ২৯ জন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন