কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লাদেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।বুধবার (২৫ জুন) সকাল ৮টার সময় স্থানীয়রা বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে।নিহত মোহাম্মদ লাদেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ এজারের পুত্র।নিহত মোহাম্মদ লাদেনের বাবা মোহাম্মদ এজার বলেন, ‘আমার ছেলেকে গতকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুরে আমার ছেলের লাশ ভাসতে দেখি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তবে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।’চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বদরখালীতে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ৪ মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ। শনিবার (১২ জুলাই) সকাল Read more

তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা
তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপণন, পরিবহণ ও বিতরণ করার দায়ে তিনজন খুচরা সার ব্যবসায়ী ও একজন Read more

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ Read more

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট Read more

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব
প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের Read more

নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে পুকুরে গোসল করার সময় ডুবে গিয়ে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১২ মার্চ) দুপুর ৩ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন