চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর পলাতক থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে এক আসামি। আত্মসমর্পণের পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে প্রেরণ করে আদালত। বুধবার (১৩ আগস্ট) দুপুরে তিনি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। বিকালে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নেওয়া হয়।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক সাইদুর রহমান সবদার চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার দক্ষিণচাদপুর পাড়ার আহসান আলি আসানের ছেলে।জানা যায়, ২০০৮ সালের ১১ ডিসেম্বর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণচাদপুর গ্রামের নাসিরকে একই এলাকার মনির ডেকে নিয়ে যায় কুড়িরমাঠের খেজুর বাগানে। বেশ কিছুদিন ধরে সাইদুর রহমান সবদার গ্রুপের সাথে জোয়ার বোর্ডের টাকা তোলা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরধরে সাইদুরসহ ৮-১০ জন মিলে নাসিরকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।সকল আইনী প্রক্রিয়া শেষে ২০১৫ সালের ১০ মার্চ তৎকালিন জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী ৪ জন আসামির মধ্য ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড প্রদান করেন। এছাড়া দুইজনকে বেকসুর খালাস প্রদান করেন।রায় ঘোষণার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইদুর রহমান সাবদার পালাতক ছিলেন। দীর্ঘ সাড়ে ১০ বছর পর সাইদুর চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরুর সাহায্যে চলাফেরা করছেন অন্ধ কাজেম আলী
গরুর সাহায্যে চলাফেরা করছেন অন্ধ কাজেম আলী

অন্ধ হয়েও কারো কাছে হাত না পেয়ে গরুর সাহায্যে চলাফেরা করছেন কাজেম আলী নামের এক ব্যক্তি। গরুকে খাওয়ানো থেকে শুরু Read more

কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
কাশিমপুর-শ্রীপুর আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে শ্রীপুর, প্রায় ৮ কিলোমিটার আঞ্চলিক সড়কে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন,যাত্রী ও পথচারীরা।তীব্র দাবদাহের পর অল্প Read more

মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস
মিডিয়াকে বিশ্বাস করা বোকামি: সারজিস

মিডিয়াকে অন্ধভাবে বিশ্বাস করাকে বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।সোমবার (১৮ আগস্ট) রাতে Read more

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও
আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

২০০৯ সালের পর আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি বলিভিয়া। এমনকি সর্বশেষ চার ম্যাচেই তারা সেলেসাওদের কাছে ৩ বা তার Read more

আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮
আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮

পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে সহিংস বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে Read more

জোর করে স্বীকারোক্তি আদায় কুয়াকাটায় ডিবির বিরুদ্ধে পরিবারের অভিযোগ
জোর করে স্বীকারোক্তি আদায় কুয়াকাটায় ডিবির বিরুদ্ধে পরিবারের অভিযোগ

বাংলাভিশনের সাংবাদিক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যাচেষ্টা মামলায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। মামলার তদন্তে ডিবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন