বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে দলটি।বুধবার (১৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।তিনি বলেন, ‘ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় আগামী ১৫ আগস্ট, শুক্রবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।’রিজভী আরও বলেন, ‘ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ১৫ আগস্টের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কাটা বন্ধ করে দেন খালেদা জিয়া।উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। তার বাবা এস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকারপ্রধান (বেনজীর ভুট্টোর পর)। তার স্বামী জিয়াউর রহমানের শাসনামলে তিনি ছিলেন ফার্স্ট লেডি। ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং ১৯৮২ সালের ২ জানুয়ারি দলের প্রাথমিক সদস্য হন। তিনি ১৯৮৩ সালের মার্চ মাসে দলের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৮৪ সালের আগস্টে দলটি তাঁকে চেয়ারপারসন নির্বাচিত করেন। সেই থেকে তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে নিখোঁজের চার দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নাটোরে নিখোঁজের চার দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর নাটোরের বড়াইগ্রাম থেকে সোহাগ হোসেন নামে এক যুবকের চোখ উপড়ানো ও পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার Read more

বরিশালে মে মাসে অপরাধের ছড়াছড়ি: খুন ৬, ধর্ষণ ২৮
বরিশালে মে মাসে অপরাধের ছড়াছড়ি: খুন ৬, ধর্ষণ ২৮

বরিশাল শহরসহ গোটা জেলায় গত এক মাসে অর্থাৎ মে মাসে ২৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৯টি Read more

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে
মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে

গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম Read more

বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব
ন্যাটোভুক্ত দেশে হামালা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে Read more

দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন