নিখোঁজের চার দিন পর নাটোরের বড়াইগ্রাম থেকে সোহাগ হোসেন নামে এক যুবকের চোখ উপড়ানো ও পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান তেল পাম্প এলাকার আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ হোসেন একই উপজেলার বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে। এ ঘটনায় নিহত সোহাগের বন্ধু আকাশের বাবা, মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সোহাগ হোসেনকে তার বন্ধু আকাশ কাজের কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর সোহাগ হোসেন বাড়ীতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সোহাগের কোন সন্ধ্যান পাওয়া যায়নি এবং ঘটনার পর থেকে আকাশ নিজেও পলাতক রয়েছে। পরে এ ঘটনায় সোহাগের বাবা নাজমুল হোসেন বড়াইগ্রাম থানায় একটি নিখোঁজের জিডি করেন। আজ সন্ধ্যার দিকে স্থানীয়রা আম বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহাগের বন্ধু আকাশের বাবা, মা ও বোনকে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।রবিবার Read more

আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা
আবারও রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি উত্থাপন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই Read more

২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন
২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) দেশের উচ্চশিক্ষার বিকল্প স্বপ্ন হিসেবে যাত্রা শুরু করেছিল যে প্রতিষ্ঠানটি। যার প্রাণ ছিলেন জনস্বাস্থ্য বিপ্লবের চিন্তানায়ক Read more

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক
তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোছাঃ রোহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ Read more

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর  কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন