গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে অন্তত ২১ হাজার ‌‌‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নাগরিকদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই সন্দেহভাজনদের।মঙ্গলবার (১২ আগস্ট) ইরানের আইনশৃঙ্খলাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ১৩ জুন ইসরায়েলের বিমান হামলা শুরুর পর ইরানের নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করে। ওই সময় সন্দেহভাজন আচরণকারীদের বিষয়ে নিরাপত্তা বাহিনীকে অবগত করার আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় সড়কে তল্লাশি চৌকি স্থাপন ও জনগণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ২১ হাজার ব্যক্তিকে।ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মনতাজারোলমাহদি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় জনগণের ফোনকল ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ফাঁসিও দিয়েছে ইরান সরকার। জুনের শেষ থেকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি। এছাড়া অবৈধভাবে বসবাসরত ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিককেও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে।তবে দেশটির বিচার বিভাগ জানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা দুই হাজারের মতো। ইরানের পুলিশ যুদ্ধের সময় অনলাইন জালিয়াতি এবং অননুমোদিত অর্থ উত্তোলনের মতো ৫ হাজার ৭০০টিরও বেশি সাইবার অপরাধের মামলা তদারকি করেছে। সে সময়ে সাইবারস্পেসকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল ইসরায়েল। সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত ইসরায়েলের, ১৪ দেশের নিন্দা
পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত ইসরায়েলের, ১৪ দেশের নিন্দা

অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ১৪টি দেশ। বুধবার ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিসহ এসব দেশ Read more

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।মঙ্গলবার Read more

বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ
বিপিএর জরিপে আবিদ পেলেন ৪৬ শতাংশ, সাদিক কায়েম ৯ শতাংশ

‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ (বিপিএ) এবং ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’ আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে।এ জরিপে অংশ Read more

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালত চার আসামির Read more

সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক
সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে হাসপাতালে পাঠান সালাহ Read more

‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’
‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’

চীনের সরকারি গণমাধ্যমে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ভারত সফরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন