অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ১৪টি দেশ। বুধবার ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিসহ এসব দেশ এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে উল্লেখ করে।ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং যুক্তরাজ্য—আমরা সবাই অধিভুক্ত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি অনুমোদনের ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি।’বিবৃতিতে আরো বলা হয়, ‘যেকোনো ধরনের সংযুক্তিকরণ (অ্যানেক্সেশন) এবং বসতি সম্প্রসারণ নীতির বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি।এর আগে রোববার ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ঘোষণা দেন, কর্তৃপক্ষ পশ্চিম তীরে নতুন এসব বসতি অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ‘এই পদক্ষেপের লক্ষ্য হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রোধ করা।’বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়াতে পারে এবং শান্তি প্রক্রিয়াকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্ভোগে নাকাল উলিপুর পৌরবাসী
দুর্ভোগে নাকাল উলিপুর পৌরবাসী

কুড়িগ্রামের উলিপুর পৌর শহ‌রে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, উন্নয়ন কাজের ধীরগতি আর সড়কগুলোর খানাখন্দের কারণে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েছেন মানুষজন। একটু বৃষ্টি Read more

জুনে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার কোটি টাকার বেশি
জুনে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার কোটি টাকার বেশি

সদ্য বিদায়ী জুন মাসজুড়ে দেশে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় Read more

সিদ্ধিরগঞ্জে বোবা ডাকাত নূর ছালাম গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে বোবা ডাকাত নূর ছালাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফে বোবা ডাকাত (৬০) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

দেশে অভিযানে একদিনে ১৪৮৬ জন গ্রেফতার
দেশে অভিযানে একদিনে ১৪৮৬ জন গ্রেফতার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৮৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার Read more

উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ
উখিয়ায় বনবিভাগের অভিযান, মাটি পাচারকালে ড্রাম্প ট্রাক জব্দ

পাহাড় কেটে মাটি পাচারকালে একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।শুক্রবার ( ২৩ মে ২০২৫ইং) বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন