গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।মঙ্গলবার দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে গ্রিসের সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, প্রবল বাতাসে প্রায় ১.৫ মিটার উঁচু ঢেউ উঠলে নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে এবং ডুবে যায়। উদ্ধার হওয়া অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।এলাকাটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রায়ই এই পথে নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ মার্চ) ভোর রাতে উপজেলার মোকারিমপুর Read more

এবার স্বর্ণের দামে নতুন মোড়
এবার স্বর্ণের দামে নতুন মোড়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার প্রায় অপরিবর্তিত ছিল। এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে—বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান Read more

নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো

শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না। এমনটা জানিয়েছেন তাঁর রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নরওয়ের অসলোতে স্থানীয় Read more

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের Read more

যশোরে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২
যশোরে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ব্যাটারি চালিত ভ্যান উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন