নড়াইলের লোহাগড়ায় সোয়েবুর খান (৪৬) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম সবুজ শেখ (৩৪)। তিনি লোহাগড়া উপজেলার কালনা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।রবিবার (১০ আগস্ট) রাতে লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গত শুক্রবার (৮ আগস্ট) দুপুরে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকার একটি পুকুর থেকে ইউনুস খানের ছেলে সোয়েবুর খানের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার বিকেলে সবুজ শেখকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সবুজ শেখ জানান যে তিনি এক নারীকে বিবস্ত্র অবস্থায় দেখছিলেন। এমন সময় সোয়েবুর দেখে ফেলে। সবুজ শেখ মনে করে সোয়েবুর সবাইকে বিষয়টি বলে দিবে। এ নিয়ে দু’জনের মাঝে ধস্তাধস্তির এক পর্যায়ে সবুজ শেখ সোয়েবুর খানের গলা চেপে তাকে হত্যা করেন।আসামির স্বীকারোক্তি অনুযায়ী, সোয়েবুর খানের মরদেহ লুকিয়ে রাখার জন্য সাথে থাকা গামছা দিয়ে গলায় পেছিয়ে পাশের পুকুরে টেনে নিয়ে কচুরিপনা দিয়ে ডেকে রাখে। এরপর সোয়েবুর খানের মোবাইলটি নিয়ে চলে যায়। হত্যার কাজে ব্যবহৃত গামছাটি কালনা মধুমতি নদীর ঘাটে আগুন দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দেন সবুজ শেখ। সোয়েবুর খানের মোবাইলের সিমটি ভেঙে ফেলে মোবাইলটি নিজ কক্ষের আলমারিতে রেখে দেন।আসামিকে আজ সোমবার (১১ আগস্ট) আদালতে পাঠানো হবে বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা
শীতে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

রাতের শেষভাগে হালকা শীত, সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আমেজ। ফলে গ্রামীণ জনপদে এখন Read more

চুয়াডাঙ্গায় এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গায় এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে এক কোটি ৬৩ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের Read more

নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট পলাশ
নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট পলাশ

নোয়াখালী জেলা বিএনপির সদস্য  অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ একজন সুদক্ষ সাংগঠনিক, মেধাবী রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত আইনজীবী ও সুবক্তা হিসেবে বিশেষ সুপরিচিত। Read more

লিবিয়ার ডিটেনশনে আটক ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন
লিবিয়ার ডিটেনশনে আটক ১৫৭ জনসহ ১৬২ বাংলাদেশি দেশে ফিরছেন

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ Read more

জামায়াতের মহাসমাবেশ স্থগিত
জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় এ Read more

কালিয়াকৈরে প্রাইভেট কার দুর্ঘটনায় পথচারী নিহত, চালক-যাত্রী আহত
কালিয়াকৈরে প্রাইভেট কার দুর্ঘটনায় পথচারী নিহত, চালক-যাত্রী আহত

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক পথচারী নিহত, চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন