ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ‘থাকতে পারে’ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।সোমবার (১১ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা। এ ছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে দ্রুতই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) Read more

করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে শরীরে কাঁদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের Read more

শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়েও জেতা হলোনা হংকংয়ের
শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়েও জেতা হলোনা হংকংয়ের

এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে হংকং। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা তোলে Read more

যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা
যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার Read more

আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে
৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

পাঁচ বছরেরও বেশি সময় চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট।বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে এতদিন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। আজ রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন