নোয়াখালী জেলা বিএনপির সদস্য  অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ একজন সুদক্ষ সাংগঠনিক, মেধাবী রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত আইনজীবী ও সুবক্তা হিসেবে বিশেষ সুপরিচিত। বিশেষ কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার কারণে অবশেষে তিনি জেলা বিএনপির দপ্তর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পেলেন।নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া  অ্যাডভোকেট পলাশ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।এদিকে  অ্যাডভোকেট রবিউল হাসান পলাশকে নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা ও ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর গত ৬ মে ৩৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে  অ্যাডভোকেট রবিউল হাসান পলাশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এবার নতুন করে শুধুমাত্র  অ্যাডভোকেট পলাশকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত করা হয়।দায়িত্বপ্রাপ্ত হয়ে  অ্যাডভোকেট পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়াসহ দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং দোয়া কামনা করেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গার্লিক পটেটো তৈরির রেসিপি
গার্লিক পটেটো তৈরির রেসিপি

নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে। আলু খেতে তো ভালোলাগেই, নতুন আলু যেন আমাদের একটু বেশিই পছন্দের। এর স্বাদও আলাদা। আলু Read more

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের
টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের

আনন্দ করতে টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন চাঁদপুর Read more

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিলেটের ওসমানীনগরে শিপন আহমদ নামের এক চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।রবিবার(১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে Read more

নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। সোমবার (১৯ মে) সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের Read more

জন্মদিনে শাকিবকে মেসির সঙ্গে তুলনা করে মিশার বার্তা
জন্মদিনে শাকিবকে মেসির সঙ্গে তুলনা করে মিশার বার্তা

গত ২৮ মার্চ ছিল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীদের Read more

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন