রংপুরের তারাগঞ্জ উপজেলায় রূপলাল দাস নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।রবিবার (১০ আগস্ট) বিকেল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বেলতলী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রংপুর–দিনাজপুর মহাসড়কে নিহতের লাশ রেখে সড়ক অবরোধ করে তার স্বজন ও এলাকাবাসী।এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবরোধে যোগ দেন বেলতলী ব্যবসায়ী সমিতি ও তারাগঞ্জ বাজার কমিটির সদস্যরাও।নিহত রূপলালের আত্মীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলায় পরিকল্পিতভাবে কিছু যুবক রূপলাল ও তার ভাগ্নে জামাই প্রদীপ দাসকে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই রূপলাল নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান প্রদীপ দাস।এ ঘটনায় নিহতের পরিবার তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তারা দাবি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তাঁরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।অবরোধ চলাকালে দেড় ঘণ্টা পর তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে।এলাকাবাসী জানান, রূপলাল একজন নিরীহ ও শান্তিপ্রিয় ব্যক্তি ছিলেন। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তারা কোনোভাবেই সুস্থ মানুষ হতে পারে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)

এশিয়া কাপের ফাইনালে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।এশিয়া কাপ: ফাইনালভারত-পাকিস্তানরাত সাড়ে ৮টা, টি স্পোর্টস Read more

মেঘনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
মেঘনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কান্দা Read more

দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি
দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি

গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের দেরিতে পৌঁছানোতে ক্ষুব্ধ হয়ে এক দোকানি পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে Read more

চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় একটি আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুনের Read more

জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, মামলায় আসামি ৮৮ জন, গ্রেফতার ৭
জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, মামলায় আসামি ৮৮ জন, গ্রেফতার ৭

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। হাতবোমার বিস্ফোরণ, বাড়িঘর Read more

কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে সাড়ে তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন