শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ক্যাম্পাসে সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।রবিবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পেরেছে যে, কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সরকার বিরোধী ষড়যন্ত্র, উস্কানি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। এসব ব্যক্তি ক্যাম্পাসের ভেতরেই গোপনে বৈঠক করছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার দায়ভার নেবে না।বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, যা ক্যাম্পাসে বসবাসকারী সকলের অবগতির জন্য পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে সোনা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের Read more

মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টার দিকে যান চলাচল ধীরগতিতে চলতে দেখা গেছে। ঈদুল Read more

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অনশন
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং ভিসির পদত্যাগের দাবিতে  অনশন শুরু করেছে ঢাকা কলেজের সাধারণ Read more

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল Read more

নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার
নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার

শিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপিঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিনদিন পরিণত হচ্ছে মাদকের স্বর্গরাজ্যে। হরহামেশাই ঘটছে মাদক উদ্ধারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন