শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। হাতবোমার বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর এবং অন্তত ১৬ জনের আহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এ ঘটনায় থানায় একটি বিস্তৃত মামলা দায়ের করা হয়েছে, যাতে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ১ হাজার জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (৬ এপ্রিল) থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১ হাজার জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করেন। মামলায় বিভিন্ন ধরণের বিস্ফোরক ব্যবহার, জনমনে আতঙ্ক ছড়ানো, ক্ষয়ক্ষতি ও হামলার অভিযোগ আনা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে টানাপোড়েন চলছিল। এই বিরোধ সময় সময় উত্তেজনায় রূপ নেয় এবং সংঘর্ষে জড়ায় দুই পক্ষের সমর্থকেরা।শনিবার (৫ এপ্রিল) সকালে এই বিরোধ ফের রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। জাজিরার দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা মুহূর্তেই বিস্তৃত আকার ধারণ করে। সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় একাধিক বাড়িঘর। আতঙ্কে পালিয়ে যায় স্থানীয়রা।সংঘর্ষে অন্তত ১৬ জন গুরুতর আহত হন। তাদেরকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে গুরুতরদের ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কঠোর অবস্থান নেয় এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজনা যেন আর না বাড়ে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে নিহত প্রবাসী মালেকের মরদেহ ফিরলো দেশে, শোকের মাতম
সৌদিতে নিহত প্রবাসী মালেকের মরদেহ ফিরলো দেশে, শোকের মাতম

অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নাজমুল হক মালেক। পরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে Read more

ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে Read more

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৮

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল Read more

রাজশাহীর বৈশাখ: কনটেন্ট তৈরির দিনে হারিয়েছে মিলনের উৎসব
রাজশাহীর বৈশাখ: কনটেন্ট তৈরির দিনে হারিয়েছে মিলনের উৎসব

“এসো হে বৈশাখ, এসো এসো”—এই গানটি বাজলেই রাজশাহীর চারদিকে যেন এক আবেগ ছড়িয়ে পড়ত। পদ্মার পাড়ে, শহরের অলিগলি কিংবা গ্রামীণ Read more

বরগুনায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৭২
বরগুনায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৭২

বরগুনায় একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলেন- সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া এলাকার Read more

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন
কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন

কক্সবাজারের উখিয়ায় কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে গৃহে ডাকাতির পরিকল্পনা, পরে চিনে ফেলায় গৃহকর্তাকে গুলি করে হত্যা- এমন চাঞ্চল্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন