কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কান্দা এলাকায় অভিযান চলাকালে পারভেজ (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মেঘনা উপজেলার বড়কান্দা (চকের বাড়ী) এলাকার বাসিন্দা এবং মো. ফারুক মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) সঙ্গীয় ফোর্সসহ মেঘনা থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা উপজেলার ৫ নম্বর বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা জলারপাড় এলাকায় জনৈক বাদলের জমিতে থাকা দুটি খড়ের গাদার মাঝখানে কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা সমবেত হয়। পরে তল্লাশিকালে পারভেজের প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছেনি দা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকেই পারভেজকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অবৈধ দেশীয় অস্ত্র সংক্রান্ত বিষয়ে এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) বাদী হয়ে মেঘনা থানায় এজাহার দায়ের করবেন। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর Read more

শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ
শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

শেনজেনভুক্ত দেশগুলোয় গত বছর (২০২৪) যেসব দেশের ভিসা আবেদন সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করা হয়েছে সেগুলোর মধ্যে শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ।মঙ্গলবার Read more

একদিন পূর্বে ঈদ উদযাপন না করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও স্মারকলিপি
একদিন পূর্বে ঈদ উদযাপন না করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও স্মারকলিপি

কুরআন-সুন্নাহ ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করে ঈদের একদিন পূর্বে ঈদ উদযাপন এবং ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টির বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে গাজীপুর Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর স্কুল মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করল বিএনপি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর স্কুল মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করল বিএনপি

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ ছিল। প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন