জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ-সংক্রান্ত তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তাহের বলেন, ‘উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ক্ষেত্রেই এই ব্যবস্থা চালু করতে হবে। ৫৪ বছরের নির্বাচনী অভিজ্ঞতায় আমরা দেখেছি, বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু ভোট কখনো নিশ্চিত হয়নি। এ কারণেই আমরা আন্দোলনে নামব।’পিআর পদ্ধতিতে জাতীয় পর্যায়ে প্রতিটি দলের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন হয়।আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তাহের। তিনি জানান, ‘জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে ভোটের তারিখ নিয়ে আমাদের কোনো মৌলিক আপত্তি নেই। আমরা আগে থেকেই বলেছি, নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।’গত ৩ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অতীতের ৩টি নির্বাচনে জনগণের শঙ্কা কাটেনি। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি।’এ ছাড়া সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবি তুলে ধরেন জামায়াতের এ নেতা।তিনি আরও বলেন, ‘আমরা সিইসিকে জানিয়েছি, নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা। উনি আশ্বাস দিয়েছেন, নিজের অবস্থান থেকে যথাসাধ্য আন্তরিক থাকবেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই।’তাহেরের মতে, বাংলাদেশের জনগণ আর কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচন মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি অন্যায়ভাবে দখল করে ভোট হয়, তবে মানুষ আবারও রাস্তায় নামবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য ১০ Read more

এনসিপির পদযাত্রায় যোগ দিয়ে তিন যুবলীগ নেতা বহিষ্কার
এনসিপির পদযাত্রায় যোগ দিয়ে তিন যুবলীগ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে Read more

সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল
সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু দিনের মধ্যেই শুরু হবে Read more

ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার
ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই Read more

ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন জানানোর পর দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি সতর্ক করে দিয়ে Read more

ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস
ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন