বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বলেছেন, ‘বট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না।’রবিবার (১০ আগস্ট) সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এস.এম জিলানী আরও বলেন, ‘তারা মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, গুজব ছড়িয়ে নির্বাচন বন্ধ ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না।’এ সময় তিনি আ.লীগের দোসরদের প্ররোচনা থেকে সাবধান থাকার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেছার হোসেন শফি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, খালিদ হাসান সুমন, মো. রাজিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মির ইস্যুতে ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র
কাশ্মির ইস্যুতে ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি
আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি

নাটোরের লালপুরে আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাইকিং ও ফেরি করে উপজেলার রাস্তায় রাস্তায় প্রতি ৫০ কেজির এক বস্তা আলু Read more

৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা
৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা

দীর্ঘ পাঁচ বছর ধরে অপরিষ্কার ট্যাংকের পানি ব্যবহার করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে দীর্ঘ অবহেলার পর Read more

টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে বাঁশঝাড়ের পাশে একটি গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) Read more

ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা
ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ব্যারিকেডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন