কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করায় ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে বহিষ্কার করেছে কিশোরগঞ্জ জেলা যুবলীগ। রবিবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ জেলা যুবলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দল থেকে বহিষ্কার করে।বহিষ্কৃত অন্য দুইজন হলেন- কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও পথসভায় শ্যামল মঞ্চে উঠে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়লে দলের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দলীয় গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান। বর্তমানে তিনজনই পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।বহিষ্কারের বিষয়ে গোলাম কবির শ্যামল বলেন, ‘আমি ২০১৮ সালেই যুবলীগ ছেড়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি। এখন শুধু এনসিপিতে যোগ দিচ্ছি না, ইটনায় সংগঠন গঠনের কাজও করছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
দুই দিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ, বিদ্যুৎ লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আগামী ২ দিন বিদ্যুৎ Read more

বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও Read more

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পষ্টে কিশোরীর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পষ্টে কিশোরীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুথী খাতুন (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া Read more

‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বোমা মেরে ধ্বংস সম্ভব নয়’
‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বোমা মেরে ধ্বংস সম্ভব নয়’

শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতি সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

‌গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা’ ছাড়া কিছুই না: কাতার
‌গাজায় ইসরায়েলের যুদ্ধ ‘গণহত্যা’ ছাড়া কিছুই না: কাতার

গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি চলমান যুদ্ধবিরতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন