জুলাই-আগস্টের আন্দোলন এবং গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি বরণ করেছেন– তারা সবাই জাতীয় বীর বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, শুধু ২৪’ এর জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ৩৬ দিনেই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে, তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ১৬ বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে।রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমেদ বলেন, ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত গুম, বিচারবহির্ভূত হত্যা, পুলিশি নির্যাতনসহ নানা প্রতিহিংসামূলক হামলায় ৭,১৮৮ জন ভুক্তভোগী হয়েছেন। এর মধ্যে ৭০৯ জন গুমের শিকার, তার মধ্যে অনেকে এখনো ফিরে আসেননি, তারা আমার মতো সৌভাগ্যবান নয়। ২,৬৯৩ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। জুলাই আন্দোলনে ১৪শর বেশি হত্যা, ২০ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত এবং ৫ শতাধিক ব্যক্তি দুই চোখের দৃষ্টি হারিয়েছেন।দুঃখ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা এখনো সঠিক তালিকা প্রণয়ন করতে পারেননি। হাসপাতালের রেজিস্টার গায়েব, গণকবরের সন্ধান অজানা– তবুও উদ্যোগ নিতে হবে।সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য রাষ্ট্রীয়, সামাজিক ও দলীয়ভাবে আমাদের করণীয় রয়েছে এবং তা আমরা পালন করব, ইনশাআল্লাহ।মানসিক ও দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করলেই হবে না, যারা রাষ্ট্র চালাবেন এবং যারা নাগরিক– উভয়ের মানসিক পরিবর্তন জরুরি। শুধু সরকারের কাছ থেকে সব আশা না করে জনগণকেও দেশের জন্য কি করা যায় তা ভাবতে হবে।তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং ২০২৪ সালের আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে মানবিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে। যারা আজ অন্ধত্ব বরণ করেছেন বা অঙ্গ হারিয়েছেন, তাদের সন্তানরা যেন কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র দেখতে পায়— সেটাই আমাদের লক্ষ্য।তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসনের পুনর্জন্ম না হয় সেজন্য রাজনৈতিক, সামাজিক ও মানসিক সংস্কার অব্যাহত রাখতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
কিশোরগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

কিশোরগঞ্জের কুরিয়ারচরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়াই কাল হলো তিন বন্ধুর। পিকআপ ভ্যানের চাপায় নিহত ২ বন্ধুর লাশ পড়েছিল সড়কে। আরেক Read more

জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯
জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে Read more

ভালুকায় অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভালুকায় অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার দায়ে ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এক্সটেনশন ইউনিটকে সর্বমোট ৯ লাখ টাকা Read more

রাস্তার পাশে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
রাস্তার পাশে বাজারের ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে রাস্তার পাশে ঘাসের জমির ঝুপড়ির ভেতর বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল Read more

রাবেয়া ঝড়ে বাংলাদেশের ‘১৭৮’
রাবেয়া ঝড়ে বাংলাদেশের ‘১৭৮’

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে শেষদিকে চমক দেখিয়েছে বাংলাদেশ। সোবহানা মোস্তারীর অর্ধশতক আর শেষদিকে রাবেয়া Read more

শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’
শান্তিতে পুরস্কার চাওয়ায় ট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন