বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। এরই মধ্যে শোটির ১৯তম সিজন শুরু হয়েছে। শনিবারের (৬ সেপ্টেম্বর) পর্বটি আলোচনার জন্ম দিয়েছে।এ শোয়ের প্রতিযোগী ফারহানা ভাটের উপর ক্ষোভ প্রকাশ করেন সালমান খান। ফারহানা নিজেকে ‘শান্তি কর্মী’ বলে পরিচয় দেন। কিন্তু তার ভাষা, ঝগড়া উসকে দেওয়া এবং তুচ্ছ বিষয় নিয়ে সমস্যা তৈরি করার জন্য তাকে তিরস্কার করেন সালমান।ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিতপূর্ণভাবে কটাক্ষ করে সালমান খান বলেন, ‘একজন শান্তি কর্মীর কাজ হচ্ছে, যেখানে ঝগড়া সেখানে গিয়ে তা মিটিয়ে দেওয়া, মানুষকে একত্রিত করা। কিন্তু এখানে কী হচ্ছে? এখন তো দেখছি, সারা বিশ্বে যারা সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে, তারাই এখন শান্তি পুরস্কার চাইছে।’সালমানের ‘শান্তি পুরস্কার’ মন্তব্যটি সবার দৃষ্টিআকর্ষণ করেছে, যা আলোচনায় রূপ নিয়েছে। পর্বটি সম্প্রচারের পর, নানাভাবে ব্যাখ্যা করছেন নেটিজেনরা। তাদের ভাষ্য—সালমানের মন্তব্যটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে করেছেন।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার নিজেকে বিশ্বব্যাপী শান্তির দূত হিসেবে তুলে ধরেছেন। কেবল তাই নয়, বেশ কয়েকটি দেশকে তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে বলেছিলেন। গত মাসে হোয়াইট হাউজে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছিলেন, ‘ইসরায়েল এবং কিছু আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করার জন্য ট্রাম্প এই পুরস্কারের যোগ্য।’ তার সমর্থকরা এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু সমালোচকরা বলেছেন, ‘ট্রাম্পের কর্মকাণ্ড শান্তির চিত্রের সঙ্গে খাপ খায় না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এই সম্মান আমার কাছে পৃথিবীর সবকিছু: রানী মুখার্জি
এই সম্মান আমার কাছে পৃথিবীর সবকিছু: রানী মুখার্জি

‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন রানী মুখার্জি। পুরস্কার পাওয়ার পর অনুভূতি Read more

টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের
টানা ৪৩ বছরের রাজনীতিতে ইতি টানার ঘোষণা শাহীনের

টানা ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীন। Read more

লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড
লামিয়া ধর্ষণ মামলায় দুইজনের ১৩ ও একজনের ১০ বছর কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সিকে ১৩ বছর Read more

অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি Read more

আগামীকাল থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
আগামীকাল থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আগামীকাল বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে Read more

জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন
জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন

জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া ফুটফুটে এক নবজাতক শিশু ঘুমিয়ে আছে মোশারফগন্জ এলাকায় শাহজালালের বাড়ির বিছানায়। কিছুক্ষণ পর পর তাকে দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন