ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার দায়ে ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এক্সটেনশন ইউনিটকে সর্বমোট ৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।অভিযানকালে দেখা যায়, কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে পুরাতন ব্যাটারি ব্রেকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ ৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি পূর্বে এ বিষয়ে লিখিত মুচলেকা দিলেও শর্ত ভঙ্গ করে পুনরায় কারখানা চালু করায় কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, ‘পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে পরিচালিত এমন কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এবার এপ্রিলে সবচেয়ে কম তাপপ্রবাহ
চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এবার এপ্রিলে সবচেয়ে কম তাপপ্রবাহ

প্রতিবছর এপ্রিল মাসে গ্রীষ্মপ্রধান এলাকায় তাপপ্রবাহ ‘আপন রূপে’ দেখা দেয়। গত বছরের ৩০ এপ্রিল চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা Read more

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত Read more

বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ
বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

কয়েক দিনের টানা বিক্ষোভ ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত হয়েছে। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের Read more

দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান
দুর্ঘটনার তথ্য গোপন বা লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

দেশের বিপদের সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো গুজব বা অপতথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান Read more

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম
ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এ ঘোষণার প্রেক্ষিতে Read more

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ
দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরছাড়া হাজার হাজার মানুষ

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ ও দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে বহু মানুষ গৃহহীন হয়েছেন, হাজার হাজার মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন