চট্টগ্রাম উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযান ডুবে নিখোঁজ থাকা আরও এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে আনোয়ারার পূর্ব গহিরা সাঙ্গু নদের তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।এর আগে এ ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ লাশ উদ্ধারের মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন জেলে।গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় মাছ ধরার নৌযানটি ডুবে যায়। নৌযানটিতে মোট ১৯ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর অদূরে থাকা আরেকটি নৌকা ১১ জনকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ আটজনের সবাই নোয়াখালীর বাসিন্দা।নৌযানটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট থেকে গভীর সাগরে মাছ ধরতে যায় বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট Read more

বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা

নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতাকে পুনরায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর কারণে সেই বিএনপি নেতার Read more

বড় জয়ে মৌসুম শুরু স্পার্সদের, সান্ডারল্যান্ডে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম
বড় জয়ে মৌসুম শুরু স্পার্সদের, সান্ডারল্যান্ডে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম

চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফেরা বার্নলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে মৌসুম শুরু করেছে টটেনহ্যাম। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ লিগে Read more

গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির
গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া জাতি নির্বাচন মানবে না: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচারের দ্রুততম সময়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর Read more

অকালেই না ফেরার দেশে চলে গেলেন ব্যান্ডের দীপ
অকালেই না ফেরার দেশে চলে গেলেন ব্যান্ডের দীপ

অকালে চলে গেলেন র‍াস্টফ ব্যান্ডের দীপ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে থেকে Read more

কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে যাওয়া ওয়ালিদ নামের আড়াই বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শিশু ওয়ালিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন