নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতাকে পুনরায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর কারণে সেই বিএনপি নেতার অনুসারীরা বাদী পক্ষের আইনজীবীর উপর হামলার চেষ্টা ও সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করে। এ সময় এটিএন নিউজ ও গ্লোবাল টিভির সাংবাদিকেরা সংবাদ সংগ্রহের সময় আক্রোশের মুখে পড়েন।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ ড. মোরশেদ ইমতিয়াজের আদালত শুনানি শেষে আসামিকে পুনরায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জামিন নামঞ্জুরের পর বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় আসামি পক্ষের অনুসারীরা তার উপর চড়াও হয়। এ সময় তারা সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করে।বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন বলেন, আসামির জামিন নামঞ্জুর হওয়ায় তার অনুসারী সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয়। এ সময় আমি গণমাধ্যমের সাথে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করে।তিনি আরও বলেন, কবিরহাট উপজেলার সৌদি প্রবাসী ভুক্তভোগী মহিউদ্দিন আসামি জসিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। এরপর আসামিরা আদালতে হাজির না হলে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়। গত ৫ অক্টোবর তারা নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে পিবিআইর তদন্ত সাপেক্ষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মঙ্গলবার ১৪ অক্টোবর আসামি পক্ষ পুনরায় জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে আসামিদের পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আসামি আবদুল কাদের জসিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের ঘনিষ্ঠ অনুসারী ও কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বাটইয়া ইউনিয়নে সৌদি প্রবাসী মহি উদ্দিনের পরিবারের কাছে প্রভাব খাটিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে জসিম। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় প্রবাসী মহি উদ্দিন ও তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে গত ১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা জসিমের দুই সহযোগী প্রবাসীর বাড়ি থেকে চাঁদাবাজির ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। ওই টাকা গ্রহণের ভিডিও চিত্র ধারণ করে রাখে ভুক্তভোগী পরিবার।এরপর বিএনপি নেতা জসিম বাকী ৮০ হাজার টাকা তার সহযোগীদের দিতে প্রবাসী পরিবারকে মুঠোফোনে চাপ প্রয়োগ করেন। গত ৭ মার্চ বিএনপি নেতা জসিমের চাঁদাবাজির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা বিএনপি তাকে বাটাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়। পরে এ ঘটনায় প্রবাসী বাদী হয়ে মামলা দায়ের করেন।ওই মামলার তদন্ত কর্মকর্তা নোয়াখালী পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআই’র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, বিএনপি নেতা জসিম ও তার সহযোগী সহিদ উল্যাহ সুজন এবং জাহাঙ্গীর আলম পরস্পর যোগসাজশে জোরপূর্বক টাকা গ্রহণ, প্রাণে হত্যার হুমকি প্রদান, চাঁদা দাবি এবং দাবীকৃত চাঁদা আদায়ের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমকে দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাই এডভোকেট জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, আসামি জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে বসে তার অনুসারী সন্ত্রাসীদের দিয়ে আমাদের পরিবারকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করছে, এমনকি হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছে। এতে পরিবারের নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি আরও বলেন, আবদুল কাদের জসিম নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় জামায়াত থেকে আসা বিএনপি নেতা ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মো. ফখরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী। গেল দুর্গাপূজা চলাকালীন সময় জসিমকে প্রত্যেকটি পূজা মন্ডপে ফখরুল ইসলামের সাথে দেখা যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা
আজাদ কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাক-সেনারা

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ Read more

নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের বলেশ্বর নদী তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইট ভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ Read more

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর Read more

নারায়ণগঞ্জে ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা
নারায়ণগঞ্জে ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষণা

অতিরিক্ত কর আরোপ না করে এবং নতুন রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ Read more

বাংলাদেশি ও ভারতীয়দের জন্য নতুন গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
বাংলাদেশি ও ভারতীয়দের জন্য নতুন গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত Read more

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১২
নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১২

নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ সময়ে আরও তিনজনকে অপহরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন