চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফেরা বার্নলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে মৌসুম শুরু করেছে টটেনহ্যাম। অন্যদিকে চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ লিগে ফেরা সান্ডারল্যান্ড ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।শনিবার হটস্পার্স স্টেডিয়ামে টটেনহ্যাম ম্যাচের ১০ম মিনিটে প্রথম লিড নেয়। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনকে দিয়ে গোল করান মোহামেদ কুদুস। ৬০ মিনিটে রিচার্লি ব্যবধান ২-০ করেন। তাকে দ্বিতীয় গোলটিও করান কুদুস। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রেনান জনসন।সান্ডারল্যান্ড ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে প্রথমার্ধে গোল শূন্য সমতা করে। দ্বিতীয়ার্ধের ৬১ ও ৭১ মিনিটে ইংলিশ লিগের নিয়মিত দল ওয়েস্টহ্যামের জালে গোল দেয় সান্ডারল্যান্ড। প্রথম গোলটি করেন মায়েন্ডা, দ্বিতীয় গোলটি করেন বালার্ড। যোগ করা সময়ে জয়ের ব্যবধান আরও বড় করেন ইসিডর।দিনের অপর ম্যাচে ব্রাইটন এন্ড হোব আলবিয়নের বিপক্ষে শেষ বাঁশির ঠিক আগে ১-১ গোলের সমতা করে ফুলহ্যাম ইউনাইটেড। ব্রাইটন ঘরের মাঠে ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিড নেয়। যোগ করা সময়ের সাত মিনিটে গিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন। হারে মৌসুম শুরুর হাত থেকে বাঁচান।এর আগে ৪-২ গোলের জয়ে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করেছে লিভারপুল। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উলভস।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এ দিনটি। পবিত্র রমজান Read more

রুটিন রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে সীমিত যান চলাচল
রুটিন রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে সীমিত যান চলাচল

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে শুরু হচ্ছে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ। এ কারণে তিন দিন টানেলের একমুখী চলাচলে ট্রাফিক ডাইভারসন কার্যকর করা হবে Read more

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

হোসেনপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের প্লাস্টার উঠে যাচ্ছে নখের আঁচরেই
হোসেনপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের প্লাস্টার উঠে যাচ্ছে নখের আঁচরেই

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র প্রকল্পের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের নির্মাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন