অকালে চলে গেলেন র‍াস্টফ ব্যান্ডের দীপ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।দীপ ছিলেন ব্যান্ডটির ভোকাল। তার পারিবারিক নাম আহরার মাসুদ। ভক্তদের কাছে তিনি দীপ নামে পরিচিত ছিলেন।ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।ওই পোস্টে ‘র‍াস্টফ’ লিখেছে, ‘এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।’ব্যান্ডটি আরও লিখেছে, ‘তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি। চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে। তার চেয়েও বড় কথা- মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে চেষ্টা করছি।’সবশেষে দীপের জন্য দোয়ার অনুরোধ জানিয়ে লিখেছে, ‘এ কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক Read more

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য ৩ অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব Read more

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি Read more

বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলগেটের Read more

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন