চিকিৎসক ও লোকবলের অভাবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা মানুষ। বিশেষ করে গরীব ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, জীবননগর উপজেলায় সরকারি জরিপে ২ লক্ষ ১২ হাজার জনগোষ্ঠী ছাড়াও পার্শ্ববর্তী মহেশপুর উপজেলাসহ দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার অনেক রোগী এখানে সেবা নিতে আসেন।এই বিশাল জনগোষ্ঠীর বিপরীতে মাত্র ২ জন এমবিবিএস ডাক্তার কর্মরত আছেন। ৪ জন কনসালটেন্টের মধ্যে ১ জনের পদ শূন্য আছে। বাকি ৩ জনের মধ্যে ২ জন ঢাকায় সংযুক্তিতে কর্মরত আছেন।হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, মোট ১২৭ জনবলের মধ্যে ৩৮টি পদ শূন্য রয়েছে।হঠাৎ করে উপজেলায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়ে গেছে। এতে করে হাসপাতালের রোগীর চাপও বেড়ে গেছে।হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমেনা খাতুন বলেন, ‘কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো ডাক্তার দেখাতে পারিনি।’আরেক রোগী চুমকি খাতুন বলেন, ‘গতকাল চিকিৎসা নিতে হাসপাতালে এসে শুনলাম ডাক্তার নেই, তাই বাড়িতে চলে গেছিলাম। আজ আবার এসেছি।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মকবুল হাসান বলেন, ‘হঠাৎ করে ভাইরাস ফ্লু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে করে হাসপাতালে রোগীর চাপ অনেক বেড়ে গেছে।’উপজেলার বিভিন্ন গ্রামে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ দেওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা আরও বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ৬০০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এই অবস্থায় হাসপাতালে চিকিৎসক ও লোকবল কম থাকার কারণে সার্ভিস দিতে কিছুটা সমস্যা হচ্ছে।তিনি আরও বলেন, ‘এখন সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট আছে। ২-৩ জন চিকিৎসক সেবা দিচ্ছেন। আমাদের এখানে একজন মেডিকেল অফিসারের যোগদানের অর্ডার হয়েছে।’আজ (রবিবার) তার যোগদানের কথা রয়েছে। নতুন ৪৮তম বিসিএসের ভাইভা চলছে। তারা যোগদান করলে সংকট অনেকটা কেটে যাবে বলে জানিয়েছেন তিনি।স্থানীয়রা বলছেন, চিকিৎসক ও জনবলের সংকটের কারণে বেশকিছু দিন ধরে এখানে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে ঠিকমতো ডাক্তার না থাকার কারণে অনেকেই চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুতই চিকিৎসক ও জনবল সংকট দূর করা হোক, এমনটাই দাবি করেন স্থানীয়রা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২১ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২১ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক

গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনার প্রতিক্রিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শোকবার্তায় তিনি বলেন, আজ আহমেদাবাদে মর্মান্তিক Read more

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় ওই দুর্ঘটনা Read more

চকরিয়ায় নিউ মার্কেটের ছাদ ধসে ভাসমান ব্যবসায়ী আহত
চকরিয়ায় নিউ মার্কেটের ছাদ ধসে ভাসমান ব্যবসায়ী আহত

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের পুরাতন নিউ মার্কেটের ছাদ ধসে মোহাম্মদ জিহাদ (১৭) নামে এক ভাসমান ব্যবসায়ী আহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের Read more

লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন