নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে লক্ষ্মীপুরের একই পরিবারের নিহত ৭ জনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি কবরস্থানে থাকা ৬ জনের কবর জিয়ারত করেন এবং নিজেই তাদের জন্য দোয়া পরিচালনা করেন।  এক পর্যায়ে তিনি বলেন, ‘যে মর্মান্তিক ঘটনা এখানে সংগঠিত হয়েছে, এটা বাংলাদেশ নয়, পুরো দুনিয়ার মানুষকে আলোড়িত করেছে। আমরা প্রত্যাশা করি এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। চালককে বার বার বলার পরও সে কর্ণপাত করে নি, সে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালিয়েছে। চালকের লাইসেন্স ও বয়সের বিষয়ও খতিয়ে দেখা দরকার।’  রবিবার (১০ আগস্ট) সকালে নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিনের বাড়িতে উপস্থিত হন তিনি। এ সময় প্রবাসী বাহার ঘটনার জন্য মাইক্রোবাসের মালিক এবং চালককে দায়ী করে তাদের বিচারের দাবি করেন।  রেজাউল করিম আরো বলেন, ‘মালিক পক্ষ একটা ট্রিপ শেষ করার আগেই আরেকটা ট্রিপ কন্টাক্ট করেন এবং চালককে বলে দেওয়া হয় এতো সময়ের মধ্যে আরেকটা ধরতে হবে, তখন চালকরা বেপরোয়া হয়ে যায়। এ কাজটি মালিক করেছে কিনা তাও দেখতে হবে। এছাড়া মালিক নাকি নিহতদের স্বজনের গায়েও হাত দিয়েছে। আমরা মালিককে দ্রুত গ্রেফতারর দাবি জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি কামনা করছি। আর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’  এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি এড. রেজাউল ইসলাম খান সুমন, লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন আজাদ প্রমুখ।  প্রসঙ্গত, প্রবাসী বাহারকে নিয়ে তার স্বজনরা বুধবার (৬ আগস্ট) ভোরে বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরিবারের ৪ জন নারী ও ৩ জন শিশু মারা যায়। এ ঘটনায় শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে বেগমগঞ্জ থানায় প্রবাসী বাহারের বাবা আবদুর রহিম বাদী হয়ে চালক এনায়েত হোসেন আকবরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আকবর লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার পাটওয়ারী বাড়ির মৃত ফয়েজ আহমেদের ছেলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি ডিএসসিসির
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি ডিএসসিসির

রাজধানীতে কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। আর এ Read more

সাতকানিয়াতে ছড়ায় অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ ও কৃষি
সাতকানিয়াতে ছড়ায় অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ ও কৃষি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের নদী-ছড়ার জন্য পরিচিত সাতকানিয়া উপজেলা এখন নতুন এক সংকটে পড়েছে। এক সময়ের প্রাণবন্ত ছড়াগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে Read more

নেত্রকোনার জমি নিয়ে বিরোধ, ভাগ্নের হাতে মামা নিহত
নেত্রকোনার জমি নিয়ে বিরোধ, ভাগ্নের হাতে মামা নিহত

জমি নিয়ে বিরোধে নেত্রকোনার পূর্বধলায় মামা ভাগ্নের মারামারিতে মামা চান মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার Read more

বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল
বিএনপিই গণতন্ত্র ফিরিয়ে এনেছে : পুতুল

বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন Read more

বরগুনায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত-১
বরগুনায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু, আহত-১

বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন