গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনার প্রতিক্রিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শোকবার্তায় তিনি বলেন, আজ আহমেদাবাদে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর শুনে আমি হতবাক ও গভীরভাবে মর্মাহত। আমাদের সবার জন্যই এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। দুর্ঘটনাটি আমাকে নাড়া দিয়েছে এবং আমার হৃদয়কে ব্যথিত করেছে।মমতা ব্যানার্জী আরও বলেন, যদিও আমরা জীবিতদের বিস্তারিত তথ্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা সঠিক পরিসংখ্যান জানি না। তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্লেনটিতে ২৪২ জন আরোহী ছিলেন। আমি এই মুহূর্তে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যেন আরোহীদের সবাই বেঁচে থাকেন।বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি। স্থানীয় বি.জে. মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয় সেটি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ছাত্রাবাসের ওপর প্লেন বিধ্বস্তের ঘটনায় অন্তত পাঁচ মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের ছাত্র ও একজন পিজিটি (পোস্টগ্র্যাজুয়েট রেসিডেন্ট)।এদিকে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ও পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। এয়ার ইন্ডিয়া বলেছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে ও যথাসময়ে বিস্তারিত তথ্য জানাবে তারা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ
ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ

চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে দেখা গেছে বিশৃঙ্খলার চিত্র। জার্মান ক্লাবটির সমর্থকদের একটি Read more

ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ঢাকা Read more

নান্দাইলে শসা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের
নান্দাইলে শসা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের

ময়মনসিংহের নান্দাইলে শসা চাষ করে লাভবান কৃষকরা। ভালো ফলন ও বেশী দাম পেয়ে খুশী কৃষক। তাদের মুখে ফুটে উঠেছে তৃপ্তির Read more

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। উপত্যকাটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা চালানোর নির্দেশ দেওয়ার Read more

খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের  সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার Read more

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন