চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নুরুল মোস্তফা (৪৩)। তিনি মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের গজারিয়া গ্রামের শফিউল আলমের পুত্র।প্রত্যক্ষদর্শী এক যুবক জানায়, সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে সিএনজি চালক বাঁচার জন্য লাফ দিতে গিয়ে সড়কের মাঝে পড়ে যায়। এতে পিছন থেকে কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জাকির রাব্বানি জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে সিএনজি অটোরিকশায় গ্যাস নেবার জন্য চালক নুরুল মোস্তফা চট্টগ্রাম অটোরিকশা নিয়ে সীতাকুণ্ড পৌরসদরের পন্থিছিলা এলাকা হয়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে তাকে অজ্ঞাত একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে সিএনজি টেক্সিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি নিয়ে এসেছি। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবেন বলে জানান তিনি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ

মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ Read more

কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে। Read more

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত, আহত ১০
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রতনদী এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে নয়ন মিয়া (৩৭) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। Read more

কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’
কুমিল্লায় ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ ‘স্ক্যাবিস’

কুমিল্লার শহর ও গ্রামের নানা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে এক প্রকার সংক্রামক চর্মরোগ ‘স্ক্যাবিস’। সাধারণত হাত, পা, পেট, ঘাড়, কোমরসহ Read more

নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নান্দাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার- মোটরসাইকেল সংঘর্ষে রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার Read more

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন