সারা দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা আপত্তি জানাতে পারবেন আগামী ২১ আগস্ট পর্যন্ত। তবে নতুন তালিকায় কতজন যুক্ত হলো, তা সংবাদ সম্মেলন করে জানাবেন কমিশন সচিব আখতার আহমেদ। রোববার (১০ আগস্ট) কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।সূত্র বলছে, এবার বাড়ি বাড়ি গিয়ে ৬০ লাখের বেশি ভোটারের তথ্য সংগ্রহে মৃত এবং নতুন ভোটার তালিকার হালনাগাদে ৪৪ লাখের মতো ভোটার নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে। সম্পূরক এই তালিকা থেকে দাবি আপত্তি শেষে এই তালিকা চূড়ান্ত হবে ৩১ আগস্ট। পরবর্তীকালে তফসিলের এক মাস আগে ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।সবশেষ তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখের বেশি। একইসঙ্গে আজই শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আপিলের শেষ সময়।গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত ওই খসড়া তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বান করা হয়। এছাড়া দেশীয় পর্যবেক্ষকদের নিন্ধনের আবেদনের শেষ সময় আজ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল
বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বাঁধা জালের বিস্তার বেড়েছে। মাত্র ৫ কিলোমিটার নদী পথের তিনটি পয়েন্টে শতাধিক বাঁধা জালের Read more

ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস

ঢাকার মা‌র্কিন দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।গতকাল সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক Read more

সিজারে শিশুর পা ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
সিজারে শিশুর পা ভেঙে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ডা. পার্থ সমদ্দার বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দিতে Read more

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান
ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। Read more

কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো
কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো

গত মে মাসে শেষ হয়েছিল ইউরোপীয় ফুটবলে ২০২৪–২৫ মৌসুমের লিগের খেলা। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মহাদেশীয় টুর্নামেন্টগুলোর পর্দা নামার পর Read more

মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন