পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ডা. পার্থ সমদ্দার বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ওই শিশুর স্বজনদের লাঞ্চিত করে ক্লিনিক থেকে বের করে দেওয়া হয়। পরে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডা. পার্থ সমদ্দার কলাপাড়া পৌর শহরের জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আবাসিক চিকিৎসক এবং ক্লিনিকের চেয়ারম্যান।ওই শিশুর স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার প্রসব বেদনা নিয়ে উপজেলার লালুয়ার ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে ও রফিকুলের স্ত্রী মিম বেগম পৌর শহরের জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে ওই রাতেই মিমের সিজার করেন ওই ক্লিনিকের চেয়ারম্যান ডা. পার্থ সমদ্দার। সিজারের কিছুক্ষণ পরই টিকার কথা বলে নবজাতকের পায়ে একটি ইনজেকশন পুশ করা হয়। পরের দিন থেকেই নবজাতকের বাম পা ফোলা শুরু করে এবং বাচ্চাটি কান্নাকাটি বাড়তে থাকে। বিষয়টি চিকিৎসককে অবহিত করলে তারা কর্ণপাত না করে উল্টো ওই ক্লিনিকের স্টাফ ও নার্সরা নবজাতকের স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন। পরে অন্যত্র এক্সরে করে জানতে পারেন সিজারের সময় নবজাতকের পা ভেঙে ফেলেছেন ওই চিকিৎসক। তবে সিজারের সময় পা ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন ডা. পার্থ সমদ্দার।নবজাতকের মা মিম আক্তার বলেন, বাচ্চা অনবরত কান্নাকাটি করলে প্রথমে নার্স, পরে চিকিৎসককে অবহিত করা হয়। বাচ্চার বাম পা ফুলে গেলে তাও জানানো হয়। কিন্তু তারা কোনো প্রতিকার না দিয়ে আমাদের ধমকাতে থাকেন। ক্লিনিক ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করেন।নবজাতকের নানা সিদ্দিক ও নানী তাসলিমা বেগম কানান, নবজাতকের পরিবার বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জানালে তাদের নানারকম হুমকি দেওয়া হয়। রবিবার রাত ৮টায় ক্লিনিকের পরিচালক তামিমের নেতৃত্বে স্থানীয় একদল ব্যক্তি তাদের লাঞ্চিত করে ক্লিনিক থেকে বের করে দেয়। এসময় গায়ে হাত তোলার অভিযোগ করেন সিদ্দিক।সিজারিয়ানের সময় নবজাতকের পা ভাঙেনি দাবি করে জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ডা. পার্থ সমদ্দার বলেন, ‘আমি শিশু বিশেষজ্ঞ নই। নবজাতককে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’আভিযোগ রয়েছে, ডা. পার্থ সমদ্দার এনেসথেসিস্ট হলেও নিজেই সিজারিয়ান করে থাকেন। সহকারী হিসেবে থাকেন তার স্ত্রী ডেন্টিস্ট ডা. দেবলীনা সূতার সিথী। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ‘যদি সিজারিয়ানের প্রশিক্ষণ থাকে তবে এনেসথেসিস্টও সিজার করতে পারেন। তবে একাই এনেসথেসিস্ট ও সিজারিয়ান করতে পারেন না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদণ্ড

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে গ্রেপ্তারের পর তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া Read more

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি
বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, পক্ষপাত দেখলে ঘেরাওয়ের হুমকি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

ইরানে আক্রমণ সহ্য করব না, এরদোয়ানের হুঁশিয়ারি
ইরানে আক্রমণ সহ্য করব না, এরদোয়ানের হুঁশিয়ারি

ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।সোমবার Read more

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।মঙ্গলবার Read more

টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার
টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদ ঘেঁষা একটি খাল থেকে ভাসমান অবস্থায় সাজেদা আক্তার নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন