ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রশংসা করেন।এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান বলেছেন, ‌‌‘‘আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানানোর ক্ষেত্রে আমার প্রিয় ভাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থান অত্যন্ত প্রশংসনীয়।’’তুর্কি ভাষায় শেয়ার করা ওই বার্তায় পেজেশকিয়ান ইরানের প্রতি সংহতি প্রকাশের জন্য এরদোয়ান এবং তুরস্কের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, ‘‘আক্রমণকারী জায়নবাদী ইসরায়েলের নিন্দা জানানোর ক্ষেত্রে তুরস্ক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অনড় অবস্থান প্রশংসার দাবি রাখে। ভ্রাতৃপ্রতিম তুর্কি জাতি দীর্ঘকাল ধরে মুসলিম বিশ্বের সাথে সংহতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা এই সম্মানজনক পথে চলা অব্যাহত রাখব।’’সূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জজ কোর্টের ড্রাইভারের দাপটে আতঙ্কিত এলাকাবাসী, চলছে মামলা বাণিজ্য
জজ কোর্টের ড্রাইভারের দাপটে আতঙ্কিত এলাকাবাসী, চলছে মামলা বাণিজ্য

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের জজের গাড়ি চালক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দখলবাজি এবং মামলাবাণিজ্যের অভিযোগ উঠেছে। ক্ষমতার দাপটে দখল করেছেন Read more

সুপার ফোরে যাওয়ার আশা এখনো দেখছেন নান্নু
সুপার ফোরে যাওয়ার আশা এখনো দেখছেন নান্নু

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদীন Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের দোয়া
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুতে বিজয়ী শিবির প্যানেলের দোয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পুরো প্যানেলের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী Read more

হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল
হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল

আগামীকাল বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ ও হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙে ফাঁকা বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙে ফাঁকা বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে সোমবার দিবারাতে (১৬ জুন) চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়িতে জানালার গ্রিল কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন