শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান, গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) কর্তৃক ‘আউটস্ট্যান্ডিং সিনিয়র সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন।জিএনওবিবি অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স-২০২৫ এর বিজয়ীদের তালিকায় তার নাম ঘোষণা করা হয়েছে। তার এই স্বীকৃতি বাংলাদেশি বায়োটেকনোলজিস্টদের বৈজ্ঞানিক অবদানের একটি বড় সম্মান।ড. জামিলুর রহমান ছাড়াও আরও তিনজন বিজ্ঞানী বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন, ‘আজীবন সম্মাননা পুরস্কার’-এ ড. আহমেদ আব্দুল্লাহ আজাদ, ‘আউটস্ট্যান্ডিং আর্লি-মিড ক্যারিয়ার সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’-এ ড. এম. নাজমুল হক এবং ‘আউটস্ট্যান্ডিং নন-রেসিডেন্ট বাংলাদেশি সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’-এ ড. মোহাম্মদ আশরাফুল আলম।আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৬ষ্ঠ আইসিবিএইচএ-২০২৫ সম্মেলনের জিএনওবিবি অ্যাওয়ার্ড সেশনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অধ্যাপক ড. জামিলুর রহমান বলেন, ‘আমার ভিশন হলো জলবায়ু সংকট ও পুষ্টির ঘাটতি মোকাবেলায় উদ্ভাবনী কৃষি গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষিকে টেকসই ও উন্নত করা। তার মিশন হল জীন প্রযুক্তি ও উদ্ভিদ প্রজননের মাধ্যমে উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু প্রধান প্রধান ফসলের জাত উন্নয়ন ও উদ্ভাবন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা
নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে একজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে Read more

হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে নির্বাচন কমিশনে (ইসি) Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউ–টার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত Read more

শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ Read more

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন