মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে শুটার মান্নান হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি রামদা ও তিনটি ছেনি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) ভোর ৬ টার দিকে গজারিয়া থানা পুলিশের একটি টিম নৌপুলিশের সহযোগিতায় উপজেলার ষোলআনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আজিজুর রহমান ওরফে পলাশ গাজী (৩৯) কে গ্রেফতার করা হয়। সে ষোলআনী এলাকার মো. শাহ আলমের ছেলে।গজারিয়া থানা সূত্রে জানা যায়, শুটার মান্নার হত্যা মামলার অন্যতম আসামি ষোলআনী গ্রামের শহীদুল্লাহ প্রধানের ছেলে জুয়েল বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে অভিযানে যায় পুলিশ। শনিবার (০৯ আগস্ট) ভোরে জুয়েলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের টহল টের পেয়ে জুয়েলসহ কয়েকজন পালিয়ে গেলেও গুলিভর্তি একটি পিস্তলসহ শাহ আজিজুর রহমান পলাশ নামে একজনকে আটক করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘গোপন সূত্রে আমরা খবর পাই মান্নান হত্যা মামলার আসামি সন্ত্রাসী জুয়েলসহ কয়েকজন শনিবার সকালে চাঁদার দাবিতে ষোলআনী বালুমহালে হামলা করবে।’ এমন খবরের ভিত্তিতে আমরা ষোলআনী গ্রামে জুয়েলের বাড়িতে অভিযান চালাই। এ সময় জুয়েলসহ ৪/৫ জন বাড়ির বাইরে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়। একটি পিস্তলসহ পলাশ নামে একজন আটক করি। পিস্তলটিতে গুলি ভর্তি ছিল। জুয়েলের ঘর তল্লাশি করে ১টি রামদা ও ৩টি দা উদ্ধার করা হয়। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বকেয়া আদায়ে Read more

জামায়াতের জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপি
জামায়াতের জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপি

আমন্ত্রণ জানালেও জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি এবং যুগপৎ আন্দোরনের সঙ্গীরা। সুতরা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে Read more

দুদকে দুর্নীতি আছে স্বীকার করলেন দুদক চেয়ারম্যান মোমেন
দুদকে দুর্নীতি আছে স্বীকার করলেন দুদক চেয়ারম্যান মোমেন

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, 'দুদক সমাজের বাইরের কোন প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি আছে। এখানকার দুর্নীতি কতটা কমানো Read more

নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পরে এ ঘটনা Read more

আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত
আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন