কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউ–টার্ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিরসম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার চর কৃষ্ণপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, মহাসড়কের দক্ষিণমুখী লেনে মোটরসাইকেলটি স্বাভাবিকগতিতে চলছিল। হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দিলে বাইকচালক রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মরদেহটি রাস্তায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে পথচারীরা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। মোটরসাইকেলের তেমন কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়িটি বাইকচালকের মাথার ওপর দিয়ে উঠে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সময়র কণ্ঠস্বর-কে বলেন, “স্থানীয়দের খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত বাইকচালক রাস্তার ওপর পড়ে আছেন। তার মাথার ওপর দিয়ে অজ্ঞাত গাড়ি উঠে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেলেন প্রথম এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য
মারা গেলেন প্রথম এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথমবার পৌঁছানো পর্বতারোহী দলের শেষ জীবিত সদস্য কাঞ্ছা শেরপা মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ Read more

টেকনাফে ২০ লাখ টাকার চুক্তিতে দুই ব্যক্তিকে অপহরণ
টেকনাফে ২০ লাখ টাকার চুক্তিতে দুই ব্যক্তিকে অপহরণ

কক্সবাজারের টেকনাফের একটি বসত বাড়িতে প্রবেশ করে নতুন জামাইসহ দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা। অপহৃত দুই ব্যক্তি Read more

গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
গাজীপুরে রবিবার থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

ভূমি সংক্রান্ত সেবা কিভাবে সহজে পাওয়া যাবে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষে গাজীপুরে আগামী রবিবার থেকে মঙ্গলবার (২৫ মে থেকে Read more

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ
পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

দুর্নীতির মামলায় চার্জশিটভূক্ত আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ঢাকার গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন Read more

জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১
জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১

ভারতের জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। কাদা-মাটি Read more

আপনার ওপর কোরবানি ওয়াজিব বুঝবেন যেভাবে
আপনার ওপর কোরবানি ওয়াজিব বুঝবেন যেভাবে

ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত কোরবানি। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কোরবানি শুরু হয়েছিল হযরত আদম (আ.)–এর দুই পুত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন