২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ সালের শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।শুক্রবার (১০ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি মারিয়া করিনা মাচাদোকে আমার অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাই। তিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়েছেন। নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনো থেমে যাননি। নিজের দেশ ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি অটল প্রতিশ্রুতিবদ্ধ থেকেছেন।’তিনি নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, যারা ঝুঁকি নিয়ে সামনে আসেন এবং যারা আমাদের মনে করিয়ে দেন যে স্বাধীনতা স্বাভাবিকভাবে আসে না; সেটিকে সর্বদা রক্ষা করতে হয় কথায়, সাহসে ও দৃঢ়তায়।’অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘মিসেস মাচাদো এক উত্তম বিশ্বের কল্পনা করেছেন এবং তা বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।’ বার্তার শেষে তিনি পুনরায় বলেন, ‘অভিনন্দন, মারিয়া করিনা মাচাদো।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি Read more

উত্তেজনার মাঝেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান
উত্তেজনার মাঝেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

কাশ্মিরের পেহেলগামে হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।সোমবার (গ৫ মে) পাকিস্তানের সামরিক Read more

পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায় যেসব ভুলের কারণে
পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায় যেসব ভুলের কারণে

পারফিউম এখন শুধু সাজসজ্জার অংশ নয়, এটি ব্যক্তিত্বেরও প্রকাশ। অফিসে, ডেটে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একফোঁটা পারফিউমই পুরো মুডটা Read more

অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন
অধ্যাপক মুহসিনকে স্বপদে বহালের দাবিতে ববি শিক্ষার্থীদের চার দফা আন্দোলন

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে সিন্ডিকেট সদস্য হিসেবে স্বপদে পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। Read more

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা(২৯ অক্টোবর)
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা(২৯ অক্টোবর)

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (বুধবার) সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একইদিন ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শুরু এবং নারী বিশ্বকাপের সেমিফাইনাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন