গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিন আসামি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানা গেছে, যা নিয়ে জেল কর্তৃপক্ষ একটি মামলা করার পর বিষয়টি জানাজানি হয়।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান কোনাবাড়ী থানায় তিন আসামির পালানোর চেষ্টার বর্ণনা দিয়ে একটি মামলা করেন।এজাহার অনুযায়ী জানা যায়, মৃত্যুদণ্ডের সাজায় বন্দি টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত এবং কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু জেল থেকে পালানোর প্রস্তুতির নিয়ে ছিলেন।মামলার বর্ণনা অনুযায়ী, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধানরক্ষী মোখলেছুর রহমান। তিনি তমাল ভবনের নিচতলায় ১২ নম্বর কক্ষ থেকে দেয়ালে আঘাত করার শব্দ শুনতে পান।পরে ৬ আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে একটি লোহার পাত, দুই টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা একটি রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা একটি বেল্ট, লোহার তৈরি দুটি আংটা, ১০ ফুট লম্বা একটি খুঁটিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।এসব উপকরণ কেন কক্ষে রাখা হয়েছে, তা নিয়ে সন্দেহভাজন বন্দিদের জিজ্ঞাসাবাদ করে কারা কর্তৃপক্ষ। এসময় বন্দিরা বলেন, জেল থেকে পলানোর জন্য এসব উপকরণ বানিয়ে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা জেল থেকে পালাতেন অথবা পালানোর সুযোগের অপেক্ষায় ছিলেন।কারা সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই তিন আসামি পালানোর অপেক্ষায় ছিলেন। গত বছরের ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হলে সুযোগ বুঝে তারা কারাগার থেকে পালিয়ে যেতেন।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কারা সূত্রের খবর।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন জানান, হাই সিকিউরিটি কারাগারের জেলার একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের
গাজায় ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চালানো হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার তিনি বলেন, গাজায় Read more

পাটুরিয়ায় মাঝ নদীতে তেলবাহী জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০
পাটুরিয়ায় মাঝ নদীতে তেলবাহী জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের Read more

সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার
সুনামগঞ্জে আ.লীগ নেতা আজাদ গ্রেফতার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে আ.লীগ নেতা ইকবাল আল আজাদকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি জামালগঞ্জ উপজেলা পরিষদের Read more

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬

মিয়ানমারে নির্বাচনী আবহের মধ্যেই অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন।মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাওয়াদি এক প্রতিবেদনে এ Read more

ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত
ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ সামছুল আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করেছে জনপ্রশাসন Read more

চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে উদ্যোগ নেই প্রশাসনের
চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবৈধ স্থাপনা অপসারণে উদ্যোগ নেই প্রশাসনের

চন্দ্রা-নবীনগর মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ হাটবাজার, স্থাপনা ও অবৈধ সিএনজি পার্কিং দীর্ঘদিন ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন