অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চালানো হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার তিনি বলেন, গাজায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটেছে বলে ওয়াশিংটন মনে করে না।ইসরায়েল জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক সদস্যের ওপর শনিবার হামলা চালিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। ইসলামিক জিহাদের ওই সদস্য ইসরায়েলি বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করেছে ইসরায়েল।তবে ইসলামিক জিহাদ ইসরায়েলি এই অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এশিয়া সফর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।   বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেছেন, ‘‘আমরা এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখি না।’’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আত্মরক্ষার অধিকার ত্যাগ করেনি। এই চুক্তির মাধ্যমেই গাজার প্রধান সশস্ত্র সংগঠন হামাস চলতি মাসে জীবিত জিম্মিদের মুক্তি দেয়।রুবিও বলেন, যদি ইসরায়েলের ওপর হামলার আসন্ন কোনও হুমকি থাকে, তাহলে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে। আর যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী সব পক্ষ এই বিষয়ে একমত হয়েছেন।তিনি আরও বলেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তা উভয় পক্ষের দায়বদ্ধতার ওপর ভিত্তি করেই করা হয়েছে। রুবিও বলেন, হামাসের উচিত দ্রুত সেই জিম্মিদের মৃতদেহ ফেরত দেওয়া, যারা বন্দিদশায় মারা গেছেন।শনিবার ইসরায়েলের ওই হামলার কিছুক্ষণ আগেই রুবিও ইসরায়েল সফর শেষ করেন, যার উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি আরও সুদৃঢ় করা।সূত্র: রয়টার্স।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
অনলাইনে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

অনলাইনে জুয়া খেলে বাড়ি ও মোটরসাইকেল বিক্রি করে সর্বস্বান্ত হয়ে জুয়া না খেলার প্রতিশ্রুতিতে দুধ দিয়ে গোসল করলেন কুষ্টিয়ার কুমারখালীর Read more

এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ হকি থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে নতুন করে Read more

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের Read more

লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন