আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের মধ্যকার বাগ্যুদ্ধকে ঘিরে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।ওই দুই নেতাই বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ওই দুই নেতা ও তাদের সমর্থকদের দ্বন্ধের কারণে দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণের কাছে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন একই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ক্লিন ইমেজের নেতা হিসেবে সবার কাছে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে অদ্যবর্ধি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছেন। এজন্য বিগত পতিত সরকারের সময় একাধিকবার হামলার স্বীকারসহ অসংখ্য মামলায় তাকে (আবদুস সোবহান) কারাবরণ করতে হয়েছে। তারপরেও রাজপথ থেকে তিনি কখনও সরে দাঁড়াননি। এছাড়াও বিগত ১৭ বছরে দলের হামলা ও মামলার স্বীকার নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে তিনি সহযোগিতা করেছেন।গত বছরের ৫ আগস্টের পর পূর্বের ন্যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচারনা নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া ও মহল্লায় ছুঁটে চলছেন।অপরদিকে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন সাম্প্রতিক একাধিক সমাবেশে একে অপরকে ইঙ্গিত করে আক্রমণাত্মক বক্তব্যে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উদ্বেগ ছড়িয়ে পরেছে।গত মঙ্গলবার গৌরনদীতে এক জনসভায় জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দলের মধ্যেই যদি মাদক ব্যবসায়ী, গডফাদার থাকে, তাহলে কি আমরা তা মেনে নেবো? গৌরনদী ও আগৈলঝাড়ায় বিএনপির কোনো গডফাদার চলবে না। সময় হলে ডাক দেবো।’ এর পাল্টা জবাবে আকন কুদ্দুসুর রহমান এক সমাবেশে বলেন, ‘আপনার পাশে জাতীয় পার্টি, পেছনে আওয়ামী লীগ। পতিত সরকারের ভোটারবিহীন নির্বাচনের একাধিক ইউপি চেয়ারম্যানকে আপনি শেল্টার দিচ্ছেন। আপনার লজ্জা করে না? মৌচাকে ঢিল মারবেন না।’ তিনি আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় যারা বিএনপিকে বিভক্ত করতে চেয়েছিল, তারা আজ আবার সরব হয়েছে। তারা অভিভাবক হতে মরিয়া হয়ে উঠেছে।’দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসনে এমপি নির্বাচিত হলেও ২০০৮ সালে তিনি (স্বপন) ধানের শীষ মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র ১৬০ ভোট পেয়েছিলেন।অভিযোগ রয়েছে, ওই (২০০৮ সালের) নির্বাচনে এ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বিরুদ্ধে নিজ দলের এক নেতার মাধ্যমে একটি মামলা দায়ের করায় নির্বাচনের পূর্বে তাকে (সোবহান) আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। ভোটগ্রহণের মাত্র সাতদিন পূর্বে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তার বৈধ প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনের মাঠে এসে অংশগ্রহণ করে পেয়েছিলেন প্রায় ৭৬ হাজার ভোট।সূত্রগুলো আরও জানিয়েছেন, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বাসিন্দা জহির উদ্দিন স্বপন বিগত ওয়ান ইলেভেনের পর দীর্ঘ সময় বিএনপি থেকে দূরে ছিলেন। এরপূর্বে তিনি বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন বির্তকিত কর্মকান্ডের কারণে তার (স্বপন) সমর্থক একাধিক দায়িত্বশীল নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাসিন্দা আকন কুদ্দুসুর রহমান দীর্ঘদিন দলের রাজনীতির সাথে যুক্ত থেকে একাধিকবার মনোনয়ন চেয়েও পাননি।সাংগঠনিকভাবে দক্ষ হলেও আকন কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে মেজাজি চরিত্রের অভিযোগ রয়েছে। অপর মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান নির্বাচনী এলাকার আগৈলঝাড়া উপজেলার একমাত্র প্রার্থী। বিএনপির চরম দুর্দীনে আবদুস সোবহান দীর্ঘদিন গৌরনদী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে সেখানেও (গৌরনদী) নিজস্ব বলয় তৈরি করেছেন।এছাড়াও দলীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে সম্পূর্ণ ক্লিন ইমেজের নেতা হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ‘গৌরনদীতে কোনো গডফাদার নেই। স্বপন ভাই হয়তো আওয়ামী লীগ আমলে যেসব কুখ্যাত ব্যক্তি ছিল, তাদের প্রসঙ্গ টেনেছেন। আর কুদ্দুস ভাই হয়তো মনোকষ্ট থেকে এসব বলছেন। তবে মনোনয়ন চূড়ান্ত হলে এসব বিরোধ কেটে যাবে বলে আমি বিশ্বাস করছি।’নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, ‘স্বপন ও কুদ্দুসের ভাষায় অনেকেই যারা দীর্ঘদিন এলাকায় ছিলেন না, তারা এখন বিভিন্ন দলের লোকজন দিয়ে সংগঠন ভারী করছেন, যা দলের জন্য অশনিসংকেত।’ তারা আরো বলেন, ‘ওই দুই নেতার চরম দ্বন্ধের কারণে সবধরনের বির্তকের উর্ধ্বে থেকে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।’এ ব্যাপারে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ওয়ান ইলেভেন নিয়ে কথা বলে কুদ্দুস আসলে দলের চেয়ারপারসনকে বিতর্কে ফেলেছেন। আমি গডফাদারদের কথা বলেছি, যারা একসময় হাসানাত বা হারিছ ছিলেন, তাদের বোঝাতে চেয়েছি। এখন বিএনপিতে যদি কেউ গডফাদার হয়ে ওঠেন, তাদের গায়ে লাগবেই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবন বাজি রাখা শাহাবুদ্দিনকে এনসিপি’র পক্ষ থেকে সম্মাননা
জীবন বাজি রাখা শাহাবুদ্দিনকে এনসিপি’র পক্ষ থেকে সম্মাননা

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় মহুয়া এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের বগি আলাদা করে হাজারো যাত্রীকে Read more

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি যুক্তরাষ্ট্রের, শুল্ক নামল ১৯ শতাংশে
ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি যুক্তরাষ্ট্রের, শুল্ক নামল ১৯ শতাংশে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ইন্দোনেশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের Read more

এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান
এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার (০৩ মে) Read more

হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া Read more

ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?
ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?

শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ধু ধু বালুচর। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্রের Read more

তারুণ্যের শক্তিকে উদযাপন করছি: প্রধান উপদেষ্টা
তারুণ্যের শক্তিকে উদযাপন করছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, 'যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন