টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়া ফজল আলী নামের এক (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ছাব্বিশা কবরস্থানের সংলগ্ন পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। নিহত ফজল আলী উপজেলার ছাব্বিশা গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফজল আলী গরুর জন্য ঘাস কাটতে বের হন। ঘাস কাটার একপর্যায়ে পুকুরপাড়ে একটি মৃত মাছ দেখতে পেয়ে সেটি ধরতে গেলে পুকুরে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে পানিতে পড়ে যাবার খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে পুকুরে খোঁজা খুঁজি করে না পেয়ে একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় ভূঞাপুর ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান চালায় এবং বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. স্বপন আলী বলেন, ‘বেলা ৪টার দিকে আমাদের খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৫টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীতে বিএনপিপ্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম কর্তৃক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ Read more

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত কার্যকর Read more

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন

যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রামে বিদ্যুতের টানা লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে। মৃত রাসেল Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি Read more

নড়াইলে ঈদের ঘোরাঘুরিই কাল হলো রাব্বির, বন্ধু হাসপাতালে কাতরাচ্ছেন
নড়াইলে ঈদের ঘোরাঘুরিই কাল হলো রাব্বির, বন্ধু হাসপাতালে কাতরাচ্ছেন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রাব্বি মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। Read more

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবির শিফা
বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবির শিফা

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা।রাশিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন