যুক্তরাষ্ট্রের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের জবাবে ভারতীয় কংগ্রেসের নেতা ও সংসদ সদস্য শশী থারুর ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ‘৫০ শতাংশ শুল্ক’ বসানোর আহ্বান জানিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র যদি ভারতকে গুরুত্ব না দেয়, তবে ভারত কেন তাদের গুরুত্ব দেবে? বৃহস্পতিবার (০৭ আগস্ট) লোকসভায় কেরালার তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা কেন ১৭ শতাংশে থেমে থাকবো? যদি তারা আমাদের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, আমরাও তাদের পণ্যের ওপর ৫০ শতাংশ চাপাতে পারি। এটা হওয়া উচিত ‘রেসিপ্রোকাল’ বা পাল্টা পদক্ষেপ।শশী থারুর বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ৯০ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। সেই বাণিজ্যে যদি হঠাৎ করেই ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়, তবে তার প্রত্যক্ষ প্রভাব পড়বে উভয় দেশের বাজারে।জিনিসপত্রের দাম ৫০ শতাংশ বেড়ে গেলে মানুষ সেটা কেনার আগে ভাববে। তখন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান কিংবা চীনের মতো প্রতিযোগীরা কম দামে পণ্য দিয়ে মার্কিন বাজার দখল করতে পারবে, বলেন ভারতীয় রাজনীতিবিদ।শশী থারুর আরও প্রশ্ন তোলেন, রাশিয়া থেকে তেল কেনার যুক্তি দেখিয়ে ভারতকে নিশানা করা হলেও চীন একই কাজ করেও বিশেষ ছাড় পেয়েছে।তিনি আরও বলেন, চীন আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ রুশ তেল কিনছে। অথচ তাদের ৯০ দিনের সময় দেওয়া হয়েছে, আর আমাদের মাত্র তিন সপ্তাহে (২১ দিনে) প্রস্তুত হতে বলা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, ওয়াশিংটনের কাছ থেকে কোনো গোপন বার্তা আসছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত
আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত

ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে প্রথমবারের মতো আইসল্যান্ডে মশার সন্ধান মিলেছে। দেশটি এখন কীটপতঙ্গের বসবাসের জন্য আরও উপযোগী হয়ে উঠছে বলে Read more

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে দাউ দাউ করে জ্বলছে আগুন। যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড Read more

সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের
সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের

উত্তর আফ্রিকার দেশ সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে অপুষ্টিতে ভুগে মাত্র এক সপ্তাহে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী Read more

পুলিশের নতুন পোশাক কবে আসছে, আগে পাবে কোন ইউনিট?
পুলিশের নতুন পোশাক কবে আসছে, আগে পাবে কোন ইউনিট?

বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য বহুল-প্রতীক্ষিত নতুন পোশাক চালু করতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিভিন্ন বিশেষায়িত ইউনিটের Read more

বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৩টার পরে পাথরঘাটা বলেশ্বর Read more

কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম
কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে গণ কুকুর টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৪ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন