ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি ফিলিং স্টেশন কিংবা স্বর্ণ বিক্রেতারা। ভোক্তা অধিকার লঙ্ঘনের একের পর এক অভিযোগ এবং ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের তথ্যের ভিত্তিতে মাঠে নামে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানে বেরিয়ে আসে একাধিক অনিয়মের প্রমাণ।অভিযানে নেতৃত্ব দেন কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি জানান, সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৪টি ফিলিং স্টেশন ও ৩টি স্বর্ণ দোকানে অভিযান চালিয়ে গ্রাহকের সঙ্গে ওজনে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। পরে এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল- তারা ইচ্ছাকৃতভাবে যন্ত্রে কারচুপি করে গ্রাহকদের কাছ থেকে কম মাপে জ্বালানি বা স্বর্ণ সরবরাহ করছে। অভিযানের সময় একাধিক যন্ত্রে অসামঞ্জস্য ধরা পড়ে। ফিলিং স্টেশনের পরিমাপক যন্ত্র থেকে শুরু করে স্বর্ণ দোকানে ব্যবহৃত ডিজিটাল মেশিন- সবকিছুই ছিল সন্দেহের তালিকায়।প্রতারণায় জড়িত প্রতিষ্ঠানগুলোর মালিকদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে ওজন পরিমাপক যন্ত্রগুলো সঠিকভাবে ক্যালিব্রেট বা মেরামত করে নেওয়ার জন্য। তবে নির্ধারিত সময়ের মধ্যে এটি না করলে পরবর্তীতে পুনরায় অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম।তিনি বলেন, ‘ওজনে কারচুপির মাধ্যমে গ্রাহকের সঙ্গে প্রতারণা কখনও বরদাশত করা হবে না। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’অভিযানে ধরা পড়া স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন এক সপ্তাহ সময় চেয়ে প্রশাসনের কাছে প্রতিশ্রুতি দেয়, তারা ওই সময়ের মধ্যে ওজন পরিমাপক যন্ত্র ঠিক করবে। তবে স্থানীয় প্রশাসন থেকে তাদেরকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে- পরবর্তীতে এমন অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে, বুধবার কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে ৯টি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এসব ফার্মেসিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন স্পর্শকাতর ইস্যুতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।সংশ্লিষ্টরা বলছেন, ওজন কারচুপি কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি- উভয়ই ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। প্রশাসনের নিয়মিত নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া এসব অনিয়ম বন্ধ করা সম্ভব নয়।স্থানীয় বাসিন্দারা এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাজারে প্রতারণা নতুন কিছু নয়। কিন্তু এতদিন কেউ তেমন নজর দেয়নি। এখন যদি নিয়মিত এভাবে অভিযান চালানো হয়, তাহলে ভোক্তার অধিকার রক্ষা হবে।’কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিয়মিতভাবে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। যারা সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করবে না বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা
ফুলবাড়ীতে ঋনের চাপে বীরমুক্তিযোদ্ধার আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানার Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

নাটোরে বেড়ানোর কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী গ্রেপ্তার
নাটোরে বেড়ানোর কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে Read more

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে উপসাগরীয় অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করা হবে: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা করে, তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘চিরতরে ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে নাড়ির টানে ছুটছে মানুষ। তাই সড়ক-মহাসড়কে যান চলাচলও বেড়েছে। আসন্ন ঈদুল আজহা ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু Read more

পরবর্তী ক্লাব বিশ্বকাপের সময় জানাল ফিফা
পরবর্তী ক্লাব বিশ্বকাপের সময় জানাল ফিফা

চলতি বছর বিশ্ব ফুটবলে বেশ সাড়া ফেলে দিয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২টি দর নিয়ে প্রথমবারের মতো নতুন আঙ্গীকের এই টুর্নামেন্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন