গত মৌসুমের শেষ থেকেই গুঞ্জন চলছিল, লিভারপুলের আক্রমণভাগে বড় পরিবর্তন আসছে। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে গেল। কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর এবার ক্লাব ছাড়লেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ। ইউরোপ ছেড়ে তিনি যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের জায়ান্ট ক্লাব আল হিলালে।দলবদল বিষয়ক বিশ্বস্ত সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, নুনিয়েজকে নিয়ে আল হিলাল ও লিভারপুলের মধ্যে মৌখিক চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী তিন মৌসুম আল হিলালের হয়ে খেলবেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। চুক্তির মূল্য প্রায় ৫৩ মিলিয়ন ইউরো (৬২ মিলিয়ন ডলার)।রোমানোর তথ্যমতে, নুনিয়েজ ইতিমধ্যে আল হিলালের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ক্লাবটির নতুন কোচ সিমোন ইনজাঘি সরাসরি তাকে দলে চেয়েছেন। এখন শুধুই মেডিকেল পরীক্ষার অপেক্ষা।এদিকে নুনিয়েজের বিদায়ের পর নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে লিভারপুল। রোমানোর এক্স হ্যান্ডলে দেওয়া আরেক পোস্টে বলা হয়েছে, নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে মরিয়া অলরেডরা। গুঞ্জন আছে, ইসাকের জন্য ২০০ মিলিয়ন ডলারের বিশাল প্রস্তাব দিতেও পিছপা নয় তারা।তবে লিভারপুলের বিকল্প ভাবনায় আছে আরও একটি নাম। সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। ২২ বছর বয়সী এই ফরাসি তারকাও লিভারপুলের রাডারে রয়েছেন বলে জানিয়েছে ইউরোপীয় গণমাধ্যমগুলো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন
দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরু Read more

পলাশবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা
পলাশবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামে ৯ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে পলাশবাড়ী Read more

কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান
কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ মে) সকাল Read more

পত্নীতলায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
পত্নীতলায় রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলায় দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্হানীয় এলাকাবাসী। চাই দ্রুত সংস্কার, আমার রাস্তা, আমার অধিকার Read more

৮ অক্টোবর: নামাজের সময়সূচি
৮ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার Read more

বেহাল দপদপিয়া সেতু, খানাখন্দে জনদুর্ভোগ চরমে  
বেহাল দপদপিয়া সেতু, খানাখন্দে জনদুর্ভোগ চরমে  

বরিশাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ আ. রব সেরনিয়াবাদ সেতু বর্তমানে ভয়াবহ নাজুক অবস্থায় রয়েছে। সেতুর উপর বড় বড় গর্ত, খানাখন্দ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন