চলতি বছর বিশ্ব ফুটবলে বেশ সাড়া ফেলে দিয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২টি দর নিয়ে প্রথমবারের মতো নতুন আঙ্গীকের এই টুর্নামেন্টে শিরোপা জিতেছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। চার বছর পর অর্থাৎ আগামী ২০২৯ সালে এই টুর্নামেন্টটির পরবর্তী আসর অনুষ্ঠিত হবে এটি আগেই জানা ছিল। তবে সেই আসর ঠিক কোন সময় আয়োজন করা হবে তা জানা ছিল না। অবশেষে চূড়ান্ত হয়েছে সেটাও। ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৯ সালের গ্রীষ্মে। ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর আয়োজনে আগ্রহী ছিল কাতার। তবে ফিফার দেওয়া সূচির কারণে এর সম্ভাবনা আর নেই। এক্ষেত্রে বাঁধা কাতারে জুন-জুলাইয়ের তীব্র গরম। এদিকে ক্লাব ফুটবলের মৌসুমগত জটিলতার কারণে বছরের অন্যসময়ও টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব নয়। এর আগে ২০২২ সালে কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপ গ্রীষ্মের পরিবর্তে শীতে সরাতে হয়। কাতার পিছিয়ে পড়ায় ফলে ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে গেছে স্পেন ও মরক্কো। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগাল সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যায়নি। এদিকে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফিফা নতুন কাঠামো বিবেচনা করছে। নতুন কাঠামো অনুসারে মূল পর্ব শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। যেখানে জয়ী দলগুলো মূল টুর্নামেন্টে জায়গা করে নেবে। সবশেষ আসরে কনকাকাফের প্রতিনিধি নির্ধারণের জন্য শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতায় পড়তে চায় না ফিফা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বাগেরহাটের কাটাখালি এলাকায় বাসচালক বাচ্চুকে মারধর করেছে মাহিন্দ্র শ্রমিকরা। এর প্রতিবাদে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেছে Read more

মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপির পক্ষ থেকে Read more

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার (১০ Read more

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।শনিবার Read more

ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী ব্রিকস জোটের নীতিকে যেসব দেশ সমর্থন করবে, তাদের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি Read more

‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’
‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ বরাবরই গিয়ে পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনে। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের ওপর চাপ বাড়ে প্রতিবারই। ২০১৬ সালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন