রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরো বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে জানা যায়।আটককৃতরা হলেন- মো. আলী আহমেদ (ছেলে মো. বাদল), মো. মাসুদ (ছেলে মো. ওমর ফারুক), মো. মনির হোসেন (ছেলে মো. সাকিব), মো. দেলোয়ার হোসেন (ছেলে মো. সাদ্দাম হোসেন)।পুলিশ জানায়, সন্ধ্যার পর গোপন এক বৈঠকের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনে কথোপকথনের ভিত্তিতে জানা যায়, আগামীকাল ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অনুপ্রবেশ করে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি ছাত্রলীগের গ্রুপ গোপনে দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুরুতে এই গ্রুপের নাম ছিল ‘মুসলিম ব্লক ছাত্রলীগ’, পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘ইনশাআল্লাহ’ রাখা হয়।স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত বছর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে আটককৃত ব্যক্তিরাই মুসলিম ব্লক এলাকায় আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ চালায়।বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আটককৃত চারজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা মেসেঞ্জার গ্রুপ খুলে নাশকতার পরিকল্পনা করছিল। তাদের জিজ্ঞাসাবাদে ও মোবাইল ফোনের কথোপকথনের মাধ্যমে সত্যতা পাওয়া যায়। তাদের চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান

ঈদের দিন মানেই আনন্দ আর উৎসব। হুল্লোড়ে মন না চাইলেও অনেক সময় বেশি খেতে হয়। আর যদি হয় কোরবানির ঈদ, Read more

পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) Read more

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান
পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান

বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি ‘নন-প্রোলিফারেশন ট্রিটি (এনপিটি)’ থেকে বের হয়ে যাচ্ছে ইরান। সোমবার (১৭ জুন) দেশটির পররাষ্ট্র Read more

আসছে মেসি-ইয়ামাল ‘ড্রিম ক্ল্যাশ’
আসছে মেসি-ইয়ামাল ‘ড্রিম ক্ল্যাশ’

ভক্তদের কাছে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। অন্যদিকে স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল এরই মধ্যে নিজের জাত Read more

কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “এ দেশের মানুষ নির্বাচন চায়। ভালো নির্বাচন হয়নি বলেই Read more

ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন