লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম। ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে দামের এমন বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে ভোক্তা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে তদারকি নেই। পাইকারি পর্যায় থেকে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম।ক্রেতার নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ডাল। দামের কারণে মাছ এবং মাংস যখন নাগালের বাইরে, তখন বিপুল সংখ্যক নিম্নবিত্তের ভরসায় থাকে এই পণ্য। কিন্তু সেই ডালের বাজার বেশ চড়া । পাইকারি পর্যায়ে কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে অন্তত ২০ টাকা। খুচরা পর্যায়ে বৃদ্ধির হার আরও বেশি। ক্ষুব্ধ সাধারণ মানুষ।সবচেয়ে বেশি বেড়েছে ছোটদানার মশুর ডালের দাম। কেজিপ্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে। বেড়েছে দেশি মশুর ডালের দামও।বলা হচ্ছে আমদানি পর্যায়ে শুল্ক বৃদ্ধির কারণে বেড়েছে দাম। স্থানীয় উৎপাদন যেহেতু কম, তাই আমদানির ক্ষেত্রে সমস্যা সমাধানেও চুপ সংশ্লিষ্ট মন্ত্রনালয়।হঠাৎ কেন বৃদ্ধি পেল ডালের দাম? এ বিষয়ে সরকারের কোন সংস্থার নেই তদারকি। বৃদ্ধির প্রকৃত কারণ খুঁজতে পদক্ষেপ নেই বললেই চলে।তিন পণ্যের মধ্যে স্বল্পমূল্যে ট্রাকে মশুর ডাল বিক্রি করছে টিসিবি। কিন্তু চাহিদার তুলনায় তা অপ্রতুল। ডালের মান নিয়েও ক্রেতারা প্রশ্ন তুলেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুকে ছেলের আবেগঘন পোস্ট
সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুকে ছেলের আবেগঘন পোস্ট

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে নানা বিতর্ক ও Read more

টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী
টাঙ্গাইলে টুকুর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী

টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।সোমবার (১২ জানুয়ারি) Read more

মাত্র ১৯ দিনে কোতোয়ালি থানার ওসি ক্লোজড
মাত্র ১৯ দিনে কোতোয়ালি থানার ওসি ক্লোজড

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে দায়িত্ব নেওয়ার ১৯ দিনের মাথায় পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। Read more

দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর

‘একদল যাবে, আরেকদল এসে দখল নেবে—এই অপরাজনীতির কবর রচনা করতে হবে’—এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ Read more

ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক
ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক

ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দুই দেশের মধ্যে সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।সোমবার Read more

বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার
বাউফলে জাল টাকাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক হাজার টাকার জাল নোটসহ পলাশ হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন