পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিপাড়া বাজারের হোটেল ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৫০) নিজ হোটেলে রেফ্রিজারেটরের মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত বারেক শেখ বালিপাড়া ইউনিয়নের মধ্য বালিপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম শেখের পুত্র।নিহতের পুত্র মো. শাওন শেখ জানান, ‘আমার বাবা নিজ হোটেলে রেফ্রিজারেটরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।’এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, ‘বালিপাড়া বাজারে নিজ দোকানে ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল ব্যবসায়ীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেহাল দপদপিয়া সেতু, খানাখন্দে জনদুর্ভোগ চরমে  
বেহাল দপদপিয়া সেতু, খানাখন্দে জনদুর্ভোগ চরমে  

বরিশাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ আ. রব সেরনিয়াবাদ সেতু বর্তমানে ভয়াবহ নাজুক অবস্থায় রয়েছে। সেতুর উপর বড় বড় গর্ত, খানাখন্দ ও Read more

দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের
দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের

ইসরায়েল যদি দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নে বাধা দেয়, তাহলে তেল দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি Read more

এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত
এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু করবে নির্বাচন  বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) জাতীয় Read more

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন